আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

অনলাইন ডেস্ক

আইন-আদালত

আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিলের শুনানি চতুর্থ দিনের মতো শেষ হয়েছে। শুনানি

2026-08-12T20:09:27+00:00
2026-08-12T20:09:27+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আইন-আদালত
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি
অনলাইন ডেস্ক
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:০৯ পিএম 
ফাইল ছবি
আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিলের শুনানি চতুর্থ দিনের মতো শেষ হয়েছে। শুনানি শেষে মামলাটি বৃহস্পতিবার (১৩ আগস্ট) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

বুধবার (১২ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা।

মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে একটি সমাবেশে প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় করা হত্যা মামলার বিচার শেষে ২০০৫ সালের ১৬ এপ্রিল রায় দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মারা যান।

নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে যায়। একইসঙ্গে আসামিরাও রায়ের বিরুদ্ধে আপিল করেন।

দীর্ঘ শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। এতে ছয় আসামির মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। সাতজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয় এবং ১১ আসামিকে খালাস দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের পর দণ্ডিত আসামিরা আপিল বিভাগে আবেদন করেন। সেই আপিলের ওপর বর্তমানে শুনানি চলছে।

বুধবার চতুর্থ দিনের শুনানি শেষে আপিল বিভাগ বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন। বৃহস্পতিবার ফের এ মামলার আপিল শুনানি হওয়ার কথা রয়েছে।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: