পর্দায় আসছে ‘কোরিয়ান বউ’

বিনোদন ডেস্ক

বিনোদন

ভালোবাসার টানে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে ছুটে আসে এক তরুণী। এরপর গ্রামের পরিবেশে শুরু হয় নানা কাণ্ড। বিদেশি পুত্রবধূকে

2026-08-17T17:51:30+00:00
2026-08-17T17:51:30+00:00
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বিনোদন
পর্দায় আসছে ‘কোরিয়ান বউ’
বিনোদন ডেস্ক
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ পিএম 
‘কোরিয়ান বউ’ নাটকের পোস্টার ও দৃশ্য
ভালোবাসার টানে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে ছুটে আসে এক তরুণী। এরপর গ্রামের পরিবেশে শুরু হয় নানা কাণ্ড। বিদেশি পুত্রবধূকে ঘিরে পরিবারের সদস্যদের বিস্ময়, নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা আর নানা হাস্যরসাত্মক ঘটনায় এগিয়ে যাবে নতুন বিশেষ নাটক ‘কোরিয়ান বউ’।

নতুন এই নাটকটি নির্মাণ করেছেন সুমন মেহেদী। তাঁরই গল্প ও চিত্রনাট্যে নির্মিত নাটকটি আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় জাগো বাংলা ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

নাটকটির গল্পে ভালোবাসার টানে বাংলাদেশে আসা কোরিয়ান তরুণীকে ঘিরেই আবর্তিত হবে নানা ঘটনা। ভিন্ন সংস্কৃতির একজন মানুষের নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা এবং পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের নানা মজার মুহূর্ত উঠে আসবে এতে।

নির্মাতা সুমন মেহেদী বলেন, ‘কোরিয়ান বউ’ শুধু হাসি-ঠাট্টার গল্প নয়। শুরুতে দর্শক ভিন্ন সংস্কৃতির একটি মেয়ের বাংলাদেশে আসা এবং পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার মজার ঘটনাগুলো দেখবেন। গল্প এগোনোর সঙ্গে সঙ্গে এর ভেতরের অন্য দিকও সামনে আসবে।

তিনি আরও বলেন, নাটকটির মাধ্যমে ভালোবাসা, পারিবারিক সম্পর্ক এবং ভিন্ন সংস্কৃতির মানুষের একসঙ্গে পথচলার বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি সমাজের এমন একটি বিষয় গল্পে রাখা হয়েছে, যা বাস্তবে থাকলেও তা নিয়ে খুব বেশি আলোচনা হয় না।

নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের অভিনেতা সবুজ আহমেদ ও নবাগতা আশমিতা এলিজাবেথ চিরান। তাঁদের সঙ্গে আরও অভিনয় করেছেন কয়েকজন তরুণ শিল্পী।

নির্মাতা জানান, পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় নাটকটি নির্মিত হয়েছে। পরিবার নিয়ে দর্শকরা নাটকটি উপভোগ করবেন বলে প্রত্যাশা তাঁর।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: