‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা

বিনোদন ডেস্ক

বিনোদন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম। তাঁর এমন সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-08-17T17:41:44+00:00
2026-08-17T17:41:44+00:00
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বিনোদন
‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা
বিনোদন ডেস্ক
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম 
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম। তাঁর এমন সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে কটাক্ষ করেছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

নিজের ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘ভাগ্য ভালো তিনি রাষ্ট্রপতি হতে চাননি।’ হিরো আলমের বিভিন্ন চাওয়া-পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, অনেক মানুষ এসব ইচ্ছা পোষণ করলেও প্রকাশ্যে বলতে পারেন না। হিরো আলম সেগুলো প্রকাশ্যে বলায় তা সংবাদে পরিণত হয় বলেও মন্তব্য করেন জয়।

হিরো আলমকে নিয়ে জয় আরও লেখেন, সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে অনেক সময় হাসাহাসি করা হয়। তাঁর ভাষ্য, একজন মানুষ তাঁর যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়িত হন না এবং হিরো আলমও তাঁর যোগ্যতা অনুযায়ীই দেশব্যাপী মূল্যায়িত হয়েছেন।

স্ট্যাটাসে হিরো আলমকে ‘জাতীয় হাসির পাত্র’ হিসেবেও উল্লেখ করেন জয়। পাশাপাশি তিনি দাবি করেন, এই জায়গাতেও হিরো আলমের এক নম্বর অবস্থান স্থায়ী হচ্ছে না। মামুন লায়লা, মোস্তাক তিশাসহ আরও অনেকের নাম উল্লেখ করে তাঁদের সঙ্গে তুলনাও করেন তিনি।

জয় তাঁর পোস্টের শেষাংশে লেখেন, আগে হিরো আলমকে সংস্কৃতি অঙ্গনের মানুষ হিসেবে বিবেচনা করা হলে তাঁদের কিছুটা বিব্রত হতে হতো। এখন তাঁকে রাজনৈতিক অঙ্গনের মানুষ হিসেবে দেখা হয়, কারণ যেখানে নির্বাচন, সেখানেই তিনি প্রার্থী হন-এমন মন্তব্যও করেন জয়।

উল্লেখ্য, বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে সেখানে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। তাঁর এ ঘোষণার পরই তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের এই মন্তব্য সামনে আসে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: