চুমুকাণ্ডে অস্বস্তিতে ‘গরম মসলা’ অভিনেত্রী নিকিতা!

বিনোদন ডেস্ক

বিনোদন

মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়ে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল। এক নারী ভক্ত সেলফি

2026-08-16T17:43:35+00:00
2026-08-16T17:43:35+00:00
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বিনোদন
চুমুকাণ্ডে অস্বস্তিতে ‘গরম মসলা’ অভিনেত্রী নিকিতা!
বিনোদন ডেস্ক
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়ে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল। এক নারী ভক্ত সেলফি তোলার পর আচমকাই তাঁকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি।

গত ৮ আগস্ট মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ব্রাইট ওটিটি অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে পাপারাজ্জিদের সামনে পোজ দিচ্ছিলেন নিকিতা। এ সময় এক নারী ভক্ত সেলফির আবদার নিয়ে তাঁর কাছে এগিয়ে আসেন। নিকিতাও স্বাভাবিকভাবেই তাতে সাড়া দেন।

তবে সেলফি তোলার পরই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, ওই নারী প্রথমে নিকিতার গালে চুমু দেন। এরপর তাঁকে নিজের দিকে টেনে নিয়ে আরও অনাকাঙ্ক্ষিতভাবে চুমু দেওয়ার চেষ্টা করেন। আচমকা ঘটনায় দৃশ্যতই অবাক হয়ে যান অভিনেত্রী। তাঁকে ওই নারীকে থামানোর চেষ্টা করতেও দেখা যায়।

এরপরও ওই নারী কিছুক্ষণ নিকিতাকে জড়িয়ে ধরে রাখেন। নিরাপত্তাকর্মীরা তাঁকে সরিয়ে নেওয়ার সময়ও তিনি অভিনেত্রীর গালে চুমু দেন। পুরো ঘটনাটি রেড কার্পেটে উপস্থিত ক্যামেরায় ধরা পড়ে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বলেন, তারকা হলেও একজন ব্যক্তির সম্মতি ছাড়া তাঁকে স্পর্শ বা চুমু দেওয়া গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তারকাদের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে।

অবশ্য কেউ কেউ ঘটনাটিকে প্রচারের কৌশল বা পরিকল্পিত পিআর স্টান্ট বলেও দাবি করেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অধিকাংশ নেটিজেনই নিকিতার পক্ষ নিয়েছেন।

প্রথমদিকে এ বিষয়ে নীরব থাকলেও আলোচনা তুঙ্গে ওঠার পর ইনস্টাগ্রামে নিজের অবস্থান জানান নিকিতা। এক ভক্তের পাঠানো সমর্থনের বার্তার স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘এত ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই এটির প্রশংসা করি। আপনারা জানেন যে আমিই সঠিক, আমি কোনো ভুল কিছু করিনি। আমার লুকানোর কিছু নেই, এবং আমি সবসময় সত্যের পাশে থাকব।’

হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন নিকিতা রাওয়াল। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিস্টার হট মিস্টার কুল’, ‘দ্য হিরো: অভিমন্যু’, ‘আম্মা কি বোলি’, ‘গরম মসলা’ ও ‘কিউট কমিনা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১২ সালে তেলুগু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নিকিতা।

বর্তমানে আরশাদ ওয়ার্সি ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে ‘রুটি কাপড়া অউর রোমান্স’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: