ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

বিনোদন

মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্যদের ওপর হামলার অভিযোগে মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে

2026-08-16T17:20:00+00:00
2026-08-16T17:20:00+00:00
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বিনোদন
ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার
বিনোদন ডেস্ক
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:২০ পিএম 
ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার
মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্যদের ওপর হামলার অভিযোগে মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ভারতের রেল পুলিশ। অভিযোগ উঠেছে, ট্রেনে বচসার একপর্যায়ে পোশাক খুলে ব্লেড হাতে আরপিএফ সদস্যদের ভয় দেখান তিনি এবং এক কর্মীকে আঘাত করেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন অন্তরা। তাঁর কাছে স্লিপার ক্লাসের টিকিট থাকলেও তিনি অরাবলি এক্সপ্রেসের সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কামরায় উঠে পড়েন বলে অভিযোগ।

ঘটনাটি ঘটে গত ১২ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিবলি ও ডহানুর মধ্যবর্তী এলাকায়। এ ঘটনায় দায়ের করা এফআইআর অনুযায়ী, এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দিতে অনুরোধ করেন। তবে তিনি আসন ছাড়তে অস্বীকৃতি জানালে বিষয়টি রেল কর্তৃপক্ষ ও আরপিএফকে জানানো হয়।

পরে আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অভিযোগ, এ সময় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন অন্তরা।

পুলিশের দাবি, একপর্যায়ে অন্তরা নিজের পোশাক খুলে হাতে একটি রেজর ব্লেড নিয়ে আরপিএফ সদস্যদের ভয় দেখাতে শুরু করেন। পরে ওই ব্লেড দিয়ে এক আরপিএফ কর্মীকে আঘাত করার অভিযোগও ওঠে। ঘটনায় অন্তরাও আহত হন বলে জানা গেছে।

আরপিএফের অভিযোগ, যামিনীকান্ত মিশ্রের পোশাক ও মোবাইল ফোনও নষ্ট করেন অভিনেত্রী। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, ট্রেনের কামরা থেকে বের হওয়ার চেষ্টা করে জানালার কাচ ভাঙারও চেষ্টা করেন অন্তরা। পরে ট্রেনটি ডহানু স্টেশনে পৌঁছালে তাঁকে নামিয়ে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার পর অন্তরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রেল পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: