গণপূর্তে বড় বদলি, লটারিতে একসঙ্গে ৪০৯ প্রকৌশলীর পদায়ন

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে লটারির মাধ্যমে

2026-08-16T20:47:00+00:00
2026-08-16T20:47:00+00:00
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
জাতীয়
গণপূর্তে বড় বদলি, লটারিতে একসঙ্গে ৪০৯ প্রকৌশলীর পদায়ন
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে লটারির মাধ্যমে এসব বদলি কার্যক্রম সম্পন্ন হয়।

এদিন ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম) বদলি করা হয়। পাশাপাশি ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে (ই/এম) বদলি ও পদায়ন করা হয়েছে।

লটারির মাধ্যমে সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম) হিসেবে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহীতে ২০ জন, চট্টগ্রামে ৩৪ জন, খুলনায় ২০ জন, বরিশালে ১২ জন, সিলেটে ৭ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুরে ১৭ জনকে পদায়ন করা হয়।

অন্যদিকে উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহীতে ১৮ জন, চট্টগ্রামে ৩২ জন, খুলনায় ২০ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৯ জন, ময়মনসিংহে ৭ জন এবং রংপুরে ১৫ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা।

এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের ও আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব এবং উপসচিব মো. আবু নাছেরসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি করা হয়েছিল।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: