বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখুন ছবিতে

অনলাইন ডেস্ক

খেলা

বাংলাদেশের টেস্ট ইতিহাসে লেখা হলো নতুন এক সোনালি অধ্যায়। ডারউইনে সাড়ে তিন দিনের লড়াই শেষে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের

2026-08-16T18:24:36+00:00
2026-08-16T18:31:17+00:00
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
খেলা
বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখুন ছবিতে
অনলাইন ডেস্ক
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:২৪ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ৬:৩১ পিএম
সংগৃহীত ছবি

বাংলাদেশের টেস্ট ইতিহাসে লেখা হলো নতুন এক সোনালি অধ্যায়। ডারউইনে সাড়ে তিন দিনের লড়াই শেষে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদের আগুনঝরা বোলিং, মিরাজের দুর্দান্ত পারফরম্যান্স আর পুরো দলের দাপটে এসেছে স্মরণীয় এই জয়। ইতিহাসগড়া আজকের মুহূর্তগুলো দেখুন ছবিতে।



শতরান করা গ্রিন ফিরলেন হাসান মাহমুদের নীচু হয়ে আসা এক বলে। গ্রিনের স্টাম্প উপড়ে যাওয়ার দৃশ্য বন্দী হয় ক্যামেরায়। ছবিঃ সংগৃহীত

আজ অজিদের গুড়িয়ে দিয়েছেন মিরাজ। পাঁচ উইকেট শিকারের পর সেজদা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশের মুহুর্তে। ছবিঃ সংগৃহীত


গ্রিনের সাথে জুটি গড়ে বেশ ভোগাচ্ছিলেন মিচেল স্টার্ক। তাকে ফিরিয়ে তাই উচ্ছ্বাসিত তাসকিন-মিরাজ। ছবিঃ সংগৃহীত

অজি অধিনায়ক ভুলে যাওয়ার মতো এক টেস্ট কাটিয়েছেন। দলের খারাপ সময়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে মাঠ ছেড়েছেন হতাশা নিয়েই। ছবিঃ সংগৃহীত


অস্ট্রেলিয়ান অধিনায়কের হতাশার দিনে সম্ভবত নিজের জীবনের সেরা দিন গিয়েছে বাংলার কাপ্তান শান্তর। ম্যাচের পর উল্লাসের সময় ক্যামেরাবন্দী অধিনায়ক। ছবিঃ সংগৃহীত

প্রবাসে বাংলাদেশ দল সমর্থন পায় সবসময়। এবারও ডারউইনেও তার ব্যাতিক্রম হয়নি। এমন অসাধারন জয়ের পর তাই সেলফির আবদার খুব স্বাভাবিক। ছবিঃ সংগৃহীত


মিরাজ ম্যাচ শেষে স্মৃতি হিসেবে এই ম্যাচের স্টাম্প রেখে দিয়েছেন নিজের কাছে। সেই স্টাম্প নিয়ে ছবি তুললেন খুশিমনে। ছবিঃ সংগৃহীত

হাসান মাহমুদ । নামটা অনেকদিন মনে থাকবে অজি দলের ব্যাটারদের । একাই নয় উইকেট নিয়েছেন এই খেলোয়াড়। ম্যাচসেরার পুরস্কার তাই উঠলো তার হাতেই। ছবিঃ সংগৃহীত





Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: