অস্ট্রেলিয়াকে হারিয়ে বিসিবিতে টাইগারদের ঐতিহাসিক জয় উদযাপন
অনলাইন ডেস্ক
খেলা
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৯ উইকেটের দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উদযাপনে মেতে ওঠেন বোর্ডের কর্মকর্তারা।টাইগারদের এই ঐতিহাসিক
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিসিবিতে টাইগারদের ঐতিহাসিক জয় উদযাপন
অনলাইন ডেস্ক
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৩৭ পিএম আপডেট: ১৬.০৮.২০২৬ ৮:৪৬ পিএম
ছবি : বিসিবি
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৯ উইকেটের দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উদযাপনে মেতে ওঠেন বোর্ডের কর্মকর্তারা।
টাইগারদের এই ঐতিহাসিক জয়ে আনন্দ ভাগাভাগি করতে আয়োজিত উদযাপনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এবং বিসিবির পরিচালক ও নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবু।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন দাপুটে জয় ক্রিকেটাঙ্গনে নতুন করে উচ্ছ্বাস তৈরি করেছে। মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে পাওয়া ৯ উইকেটের এই জয়কে টাইগারদের আত্মবিশ্বাস ও সামর্থ্যের বড় প্রমাণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিসিবিতেও তাই জয়ের আনন্দ ছড়িয়ে পড়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। ঐতিহাসিক এই সাফল্য উদযাপনের মুহূর্তে ছিল বাংলাদেশের ক্রিকেট নিয়ে গর্ব ও উচ্ছ্বাস।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮