সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগ, উদ্ধার ২ ককটেল

সাতক্ষীরা সংবাদদাতা

সারাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

2026-08-16T16:33:40+00:00
2026-08-16T16:33:40+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগ, উদ্ধার ২ ককটেল
সাতক্ষীরা সংবাদদাতা
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, রাত ১২টার দিকে কার্যালয় লক্ষ্য করে দুটি বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। এতে বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু ও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রমজান আলীসহ স্থানীয় নেতারা ঘটনাস্থলে যান।

পরে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: