পা অবশ হয়ে অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, বিদেশ যাওয়ার পরিকল্পনা নেই

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। পা অবশ হয়ে যাওয়ায় বর্তমানে তার চলাফেরা সীমিত হয়ে গেছে। এ কারণে আপাতত

2026-08-16T16:14:15+00:00
2026-08-16T16:14:15+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
জাতীয়
পা অবশ হয়ে অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, বিদেশ যাওয়ার পরিকল্পনা নেই
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:১৪ পিএম 
সংগৃহীত ছবি
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। পা অবশ হয়ে যাওয়ায় বর্তমানে তার চলাফেরা সীমিত হয়ে গেছে। এ কারণে আপাতত বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।

রবিবার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রতিদিনকে নিজের শারীরিক অবস্থার কথা জানান সাবেক রাষ্ট্রপতি।

মো. সাহাবুদ্দিন বলেন, এখন হাঁটাচলা করতে তার বেশ কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ায় সীমিত পরিসরে চলাফেরা করছেন। এ কারণে আপাতত কোথাও যাওয়ার চিন্তা করছেন না।

তিনি জানান, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজন হলে গুলশানের বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা নিচ্ছেন। বঙ্গভবন ছাড়ার পর এ পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন তিনি।

বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপরই এ সিদ্ধান্ত নির্ভর করছে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়েন তিনি। বর্তমানে গুলশানের নিজ বাসায় পরিবারের সঙ্গে অবস্থান করছেন।

সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগ সরকারের সময় পাঁচ বছরের জন্য তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: