শিশুস্বাস্থ্যে বড় সুখবর: অক্টোবরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত হাসপাতাল

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের পাঁচ অঞ্চলে ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। আগামী

2026-08-15T18:08:40+00:00
2026-08-15T18:08:40+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
জাতীয়
শিশুস্বাস্থ্যে বড় সুখবর: অক্টোবরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত হাসপাতাল
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম 
সংগৃহীত ছবি
শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের পাঁচ অঞ্চলে ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবর মাসে হাসপাতালগুলো একযোগে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগ এবং কুমিল্লায় একটি করে বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। এসব হাসপাতালে শিশুদের জন্য আধুনিক ও বিশেষায়িত চিকিৎসার সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য শুধু নতুন অবকাঠামো নির্মাণ কিংবা প্রযুক্তির সম্প্রসারণ নয়। উন্নত প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ, সুশাসন ও সময়োপযোগী নীতির সমন্বয়ের মাধ্যমে দেশের মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

এর আগে সকাল ১০টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ, মোনাজাত এবং বেলুন ও পায়রা ওড়ানোর মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ৫০০ শয্যার ভবন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক জটিলতা বর্তমানে বিশ্বজুড়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। স্ট্রোক, ইপিলেপসি, পারকিনসন্স, ডিমেনশিয়া ও মেরুদণ্ডের বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় বিশেষায়িত সেবার প্রয়োজন ক্রমেই বাড়ছে।

আধুনিক আইসিইউ, অপারেশন থিয়েটার, উন্নত ডায়াগনস্টিক সুবিধা ও বিশেষায়িত ওয়ার্ডসমৃদ্ধ নতুন ভবনের মাধ্যমে এসব রোগের চিকিৎসা সক্ষমতা আরও বাড়বে বলেও জানান তিনি। পাশাপাশি চিকিৎসা গবেষণা ও উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শুধু আধুনিক প্রযুক্তি ও অবকাঠামো থাকলেই স্বাস্থ্যসেবার মান উন্নত হয় না। রোগীর প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানবিক ও সহানুভূতিশীল আচরণও সমান গুরুত্বপূর্ণ। চিকিৎসক, রোগী ও স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহমর্মিতার সম্পর্ক গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তাহীনতা কিংবা রোগী ও স্বজনদের সঙ্গে চিকিৎসকদের আস্থার সংকট থাকলে শুধু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ করা সম্ভব নয়। এজন্য উন্নত চিকিৎসার পাশাপাশি মানবিক ও আস্থাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: