১৫ আগস্ট ঘিরে র‍্যাবের বিশেষ নিরাপত্তা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ উপলক্ষে

2026-08-13T18:58:46+00:00
2026-08-13T18:58:46+00:00
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
জাতীয়
১৫ আগস্ট ঘিরে র‍্যাবের বিশেষ নিরাপত্তা
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:৫৮ পিএম 
ফাইল ছবি
আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ উপলক্ষে নিষিদ্ধ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি এবং উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, ১৫ আগস্ট ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য দেশব্যাপী বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে র‍্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করেছে। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান চিহ্নিত করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মকাণ্ড ও গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্তদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগাম তথ্য পেতে বিভিন্ন এলাকায় সোর্স ও ইনফর্মার নিয়োগের কথাও জানিয়েছে র‍্যাব।

অনুষ্ঠানস্থল ও যাতায়াতের রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচির স্থান ও আশপাশেও র‍্যাব সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে, যাতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী বা উগ্রবাদী গোষ্ঠীর সদস্যরা অনুষ্ঠানে ঢুকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করেছে র‍্যাব। বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এ ছাড়া কোথাও বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ কোনো বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।

র‍্যাব জানায়, ১৫ আগস্ট উপলক্ষে তারা নিজস্ব নেতৃত্বে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিশেষ ক্ষেত্রে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সঙ্গে সমন্বয় করা হয়েছে।

নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে র‍্যাব। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: