প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

2026-08-13T17:11:29+00:00
2026-08-13T17:11:29+00:00
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:১১ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ব্রিকস সম্মেলন হতে এখনো সময় আছে, এর মধ্যে অনেক কিছুই পরিবর্তন হতে পারে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ বলেন, সামনে দেশে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের অধিবেশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সরকারি কার্যক্রম রয়েছে। এসব কারণে সরকার এবং প্রধানমন্ত্রী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।

তিনি বলেন, সবকিছু অনুকূলে থাকলে প্রধানমন্ত্রী ভারত, জাপানসহ বিভিন্ন দেশে সফর করবেন। তবে সফরের বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রীর সময়সূচি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশ সফরের বিষয়ে সরকারের অবস্থান ইতিবাচক। তবে প্রধানমন্ত্রীর সময় ও দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানের মধ্যে বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনা হলে অনেক জটিল সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। সেই সুযোগ এখনো রয়েছে এবং ভারতও এ সুযোগের সদ্ব্যবহার করবে বলে আশা করে বাংলাদেশ।

ভারতে অবস্থানরত একজন সাজাপ্রাপ্ত আসামির বক্তব্যের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয় না। জুলাইয়ের ঘটনা এখনো মানুষের মনে জাগ্রত রয়েছে এবং সেই সময়ের ক্ষত পুরোপুরি শুকায়নি। তাই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সংবেদনশীল হওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বৈঠকে বসেন, তখন পারস্পরিক আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়। বাংলাদেশ সেই সম্ভাবনাকে গুরুত্ব দেয় এবং ভারতও বিষয়টি বিবেচনায় রাখবে বলে আশা করে।

প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, এখনো কোনো সফর চূড়ান্ত হয়নি। ভারত সফরসহ প্রধানমন্ত্রীর অন্যান্য বিদেশ সফরের বিষয়গুলো সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: