মন্ত্রিসভায় রদবদল, স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে রদবদল করা

2026-08-13T16:14:44+00:00
2026-08-13T16:14:44+00:00
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
জাতীয়
মন্ত্রিসভায় রদবদল, স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:১৪ পিএম 
ফাইল ছবি
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর এসব দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে।

অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর তিনি তাঁর সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর পরিপ্রেক্ষিতে তাঁর হাতে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতেই দ্রুত এই রদবদল করা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: