ধোলাইপাড়ে ১ কোটি ১৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-প্রসাধনী জব্দ

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি ও প্রসাধনী

2026-08-11T18:03:18+00:00
2026-08-11T18:03:47+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
রাজধানী
ধোলাইপাড়ে ১ কোটি ১৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-প্রসাধনী জব্দ
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:০৩ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৬:০৩ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা।

অভিযান চলাকালে সন্দেহজনক তিনটি ভ্যানগাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা পণ্যগুলোর প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে ভ্যানচালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

পরে জব্দ করা মালামাল বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য পরিবহন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: