ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী’ কমিউটার ট্রেন

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন ‘অভিযাত্রী’ চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। দীর্ঘদিনের প্রত্যাশার পর সোমবার (১০ আগস্ট) বিকেল

2026-08-10T18:18:31+00:00
2026-08-10T18:18:31+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
রাজধানী
ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী’ কমিউটার ট্রেন
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:১৮ পিএম 
কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত
পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন ‘অভিযাত্রী’ চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। দীর্ঘদিনের প্রত্যাশার পর সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলওয়ে সূত্র জানায়, ১৩৫ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ প্রতিদিন বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পৌঁছাবে। আর ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীতে পৌঁছাবে।

সাত স্টেশনে থামবে ট্রেন

ঢাকা থেকে গোপালগঞ্জের ১৪৮ কিলোমিটার পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে সাতটি স্টেশনে। স্টেশনগুলো হলো, কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন।

আটটি কোচ নিয়ে চলাচল করবে ‘অভিযাত্রী’। এতে মোট আসন রয়েছে ৬৩০টি। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, গোপালগঞ্জ ও আশপাশের এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের স্বল্প ব্যয়ে ঢাকায় যাতায়াতের সুযোগ তৈরি করতেই এ ট্রেন চালু করা হয়েছে। কর্মদিবস শেষে যাত্রীরা একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরতে পারবেন।

নতুন এই রেলসেবার ফলে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার কৃষিপণ্য, মাছসহ বিভিন্ন স্থানীয় পণ্য সহজে ঢাকার বাজারে পরিবহনের সুযোগ বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

একই সঙ্গে ঢাকায় স্থায়ীভাবে বসবাসের চাপ, রাজধানীর যানজট এবং নগরসেবার ওপর চাপ কমাতেও ‘অভিযাত্রী’ কমিউটার ট্রেন ভূমিকা রাখতে পারে বলে মনে করছে রেলপথ মন্ত্রণালয়।

উদ্বোধনী যাত্রায় গোপালগঞ্জের তিন সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, ডা. কে এম বাবর ও এস এম জিলানী ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ট্রেনটিতে যাত্রা করেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: