আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

অনলাইন ডেস্ক

বাণিজ্য

উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার

2026-08-09T20:35:01+00:00
2026-08-09T20:35:01+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাণিজ্য
আবারও বাড়ল জেট ফুয়েলের দাম
অনলাইন ডেস্ক
রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৩৫ পিএম 
ফাইল ছবি
উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) এক বার্তায় নতুন দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বিইআরসি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক রুটের ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারের দাম ০.৮৫৫৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.০৩৫৮ মার্কিন ডলার করা হয়েছে।

এর আগে চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে কয়েক দফা জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। গত ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়। এরপর ৭ এপ্রিলও দাম বাড়ানো হয়েছিল।

তবে পরবর্তী সময়ে জেট ফুয়েলের দাম কমতে শুরু করে। মে মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়। জুন মাসে তা আরও কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল।

সর্বশেষ আগস্ট মাসে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন এই মূল্য নির্ধারণের ফলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলের পরিচালন ব্যয়ে এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: