বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন রেডমি ১৭ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই ডিসপ্লে সুরক্ষা এবং দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে ডিভাইসটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন রেডমি ১৭-এ রয়েছে ৭,৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে দুই দিনেরও বেশি সময় ব্যবহার করা যাবে বলে দাবি শাওমির। স্মার্টফোনটিতে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সুবিধা রয়েছে, যার মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।
ফোনটিতে ৬.৯ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে ১২০ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যা স্ক্রলিং, গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে। ডিসপ্লে সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং ডিভাইসটিতে আইপি৬৪ ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিংও দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের জন্য রেডমি ১৭-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং শাওমি হাইপারওএস ৩। পাশাপাশি, ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা, ডায়নামিক আরজিবি লাইট এবং প্রিমিয়াম ডিজাইন ফোনটিকে আরও আকর্ষণীয় করেছে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান প্রজন্মের ব্যবহারকারীদের দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং, শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের চাহিদা বিবেচনায় রেডমি ১৭ তৈরি করা হয়েছে।
নতুন স্মার্টফোনটি ওক গ্রিন, ডিপ ব্লু ও ব্ল্যাক—এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
শাওমি জানিয়েছে, রেডমি ১৭ এখন দেশের সব শাওমি অথোরাইজড স্টোর ও অনুমোদিত রিটেইল পার্টনারদের কাছে পাওয়া যাচ্ছে।