এফবিসিসিআইয়ের নতুন প্রশাসকের সঙ্গে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা বিনিময়

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে শুভেচ্ছা

2026-08-03T19:17:08+00:00
2026-08-03T19:17:08+00:00
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
বাণিজ্য
এফবিসিসিআইয়ের নতুন প্রশাসকের সঙ্গে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা বিনিময়
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:১৭ পিএম 
সংগৃহীত ছবি
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা।

সোমবার (৩ আগস্ট) দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনটির নেতারা নতুন প্রশাসককে অভিনন্দন জানান এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মীর নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন রাজেশ, রাকিবুল আলম দীপুসহ সংগঠনটির অন্যান্য সদস্য।

মো. ফজলুল হক নারায়ণগঞ্জভিত্তিক পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি এর আগে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য। গত রোববার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে এফবিসিসিআইয়ের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় তাঁকে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর আগে গত ২৬ জুন সাবেক প্রশাসক মো. আবদুর রহিম খানের মেয়াদ শেষ হওয়ার পর দেড় মাস পদটি শূন্য ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সভাপতির পদত্যাগের দাবিতে সদস্যদের একাংশ আন্দোলনে নামেন। এর পরিপ্রেক্ষিতে সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করলে ওই বছরের ১১ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

হাফিজুর রহমান এক বছর দায়িত্ব পালন করলেও তাঁর মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। পরে বাণিজ্য সংগঠন বিধিমালার বিভিন্ন ধারা চ্যালেঞ্জ করে একাধিক ব্যবসায়ী আদালতে রিট করলে নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

হাফিজুর রহমানের মেয়াদ শেষে ২০২৫ সালের অক্টোবরে বাণিজ্য মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে ১২০ দিনের জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হলেও চলমান মামলার কারণে সেটি সম্ভব হয়নি। পরে তাঁর মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়, যা গত ২৬ জুন শেষ হয়।

গত মে মাসে এফবিসিসিআই সংস্কার পরিষদের নেতারা ব্যবসায়ী প্রশাসক নিয়োগসহ বিভিন্ন দাবিতে তৎকালীন প্রশাসক আবদুর রহিম খানের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি সরকারি কর্মকর্তার পরিবর্তে বেসরকারি খাতের একজন ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগের আশ্বাস দেন। এর ধারাবাহিকতায় গত ২৬ জুলাই মো. ফজলুল হককে এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: