মাঠ থেকে উড়ে সড়কে ফুটবল, মুহূর্তেই ঘটল দুর্ঘটনা

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবল মাঠ থেকে ছিটকে যাওয়া একটি বলের কারণে সড়কে ঘটে গেল অদ্ভুত এক দুর্ঘটনা। চলন্ত গাড়ির সামনে হঠাৎ ফুটবল এসে

2026-08-09T15:51:36+00:00
2026-08-09T15:51:36+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
খেলা
মাঠ থেকে উড়ে সড়কে ফুটবল, মুহূর্তেই ঘটল দুর্ঘটনা
ক্রীড়া ডেস্ক
রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৫১ পিএম 
মাঠের বাইরে ফুটবল উড়ে গেল সড়কে। ছবি: সংগৃহীত
ফুটবল মাঠ থেকে ছিটকে যাওয়া একটি বলের কারণে সড়কে ঘটে গেল অদ্ভুত এক দুর্ঘটনা। চলন্ত গাড়ির সামনে হঠাৎ ফুটবল এসে পড়ায় সেটি এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এক চালক। এরপর সামনে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর পেছন থেকে আরও একটি গাড়ি ধাক্কা দিলে সৃষ্টি হয় ত্রিমুখী সংঘর্ষ।

ঘটনাটি ঘটেছে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে। দেশটির পার্ক এএনসিএপি স্টেডিয়ামে উরুগুয়ে মন্টেভিদিও ও পায়সান্দুর মধ্যকার ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

ম্যাচের ২৪ মিনিটে স্বাগতিক উরুগুয়ে মন্টেভিদিওর এক খেলোয়াড় জোরালো শটে বল ক্লিয়ার করেন। বলটি মাঠের সীমানা পেরিয়ে পাশের সড়ক রুট-১-এ গিয়ে পড়ে। ঠিক সেই সময় ওই সড়ক দিয়ে বন্দরের দিকে যাচ্ছিল বেশ কয়েকটি গাড়ি।

হঠাৎ একটি চলন্ত গাড়ির সামনে ফুটবলটি এসে পড়লে চালক সেটি এড়ানোর চেষ্টা করেন। এতে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সামনের আরেকটি গাড়িতে ধাক্কা লাগে। পরে পেছন থেকে আরও একটি গাড়ি এসে ধাক্কা দিলে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

সৌভাগ্যক্রমে দুর্ঘটনাটি গুরুতর ছিল না। এতে কেউ আহতও হননি। তবে সংঘর্ষের কারণে সড়কে প্রায় ১৫ মিনিট যান চলাচল ব্যাহত হয় এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে দুজন ব্যক্তি দুর্ঘটনাকবলিত পিকআপটি রাস্তার পাশে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মাঠের বাইরের এই অদ্ভুত ঘটনায় ম্যাচে সাময়িক বিঘ্ন ঘটলেও মাঠে অবশ্য জয় পেয়েছে উরুগুয়ে মন্টেভিদিও। পায়সান্দুকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় দলটি।

এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে উরুগুয়ে মন্টেভিদিও। শীর্ষে থাকা প্লাজা কোলোনিয়ার চেয়ে তারা ৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে। তবে শীর্ষ দলটি একটি ম্যাচ কম খেলেছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: