কমলাপুর স্টেডিয়ামে দোকানের চুক্তি বাতিল

ক্রীড়া ডেস্ক

খেলা

কমলাপুর স্টেডিয়ামে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে দোকানপাটের চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে স্টেডিয়ামের

2026-08-09T15:46:01+00:00
2026-08-09T15:46:01+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
খেলা
কমলাপুর স্টেডিয়ামে দোকানের চুক্তি বাতিল
ক্রীড়া ডেস্ক
রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
কমলাপুর স্টেডিয়ামে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে দোকানপাটের চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে স্টেডিয়ামের অস্বাস্থ্যকর পরিবেশ ও অব্যবস্থাপনার কারণে প্রশাসক শফি কামালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (৯ আগস্ট) দুপুরে কমলাপুর স্টেডিয়াম আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব নির্দেশ দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে স্টেডিয়ামের বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ, দোকানপাট ও অটো রিকশার গ্যারেজসহ নানা অসঙ্গতি দেখতে পান তিনি।

পরিদর্শন শেষে আমিনুল হক বলেন, ‘স্টেডিয়ামের দোকানের চুক্তি বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভাড়া দরকার নেই। এখানে যেসব ফেডারেশন ও ক্লাবের স্থান সংকট রয়েছে, তাদের স্থানান্তর করা যেতে পারে।’

তিনি বলেন, ‘আমরা স্টেডিয়ামগুলোতে সুন্দর ক্রীড়া পরিবেশ ফিরিয়ে আনতে চাই। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’

কমলাপুর স্টেডিয়ামে নিয়মিত নারী ফুটবল দল ও জুনিয়র ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে মাঠে খেলা শেষে খেলোয়াড়দের ড্রেসিংরুমে যাওয়ার ক্ষেত্রেও নানা সমস্যার মুখে পড়তে হয়। বিদ্যুৎ সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে স্টেডিয়ামের প্রশাসক শফি কামালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি স্টেডিয়ামের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের ক্রিকেট কোচ হিসেবেও কর্মরত ছিলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি দেশের অন্যান্য স্টেডিয়ামেও খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। খেলোয়াড়দের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: