যানজটে আটকে পরীমণি, পিছিয়ে গেল আদালতে জেরা

বিনোদন ডেস্ক

বিনোদন

মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমণির জেরা ফের পিছিয়েছে। নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে না পারায়

2026-08-09T15:15:42+00:00
2026-08-09T15:15:42+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বিনোদন
যানজটে আটকে পরীমণি, পিছিয়ে গেল আদালতে জেরা
বিনোদন ডেস্ক
রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:১৫ পিএম 
ফাইল ছবি
মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমণির জেরা ফের পিছিয়েছে। নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে না পারায় আগামী ৩০ নভেম্বর তাকে জেরার নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রবিবার (৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন পরীমণিকে জেরার জন্য আগেই সময় নির্ধারিত ছিল। আদালতের কার্যক্রম শুরুর পর বেলা ১১টার দিকে তার আইনজীবী জেরা দুপুর ১২টার দিকে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুপুর ১২টায় জেরার সময় নির্ধারণ করেন।

তবে নির্ধারিত সময়েও পরীমণি আদালতে উপস্থিত হতে পারেননি। তাকে জেরার জন্য দুই দফা ডাক দেওয়া হলেও তিনি তখনও আদালতে পৌঁছাতে পারেননি।

পরীমণির আইনজীবী জানান, যানজটের কারণে আদালতে পৌঁছাতে দেরি হয়। এর মধ্যে আদালতের অন্যান্য মামলার শুনানি শেষ হয়ে যায় এবং আসামিরাও আদালত থেকে চলে যান। ফলে রোববার আর জেরা নেওয়া সম্ভব হয়নি।

মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে বলে জানান আইনজীবী।

মামলার আসামিরা হলেন নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা বর্তমানে জামিনে রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমির নাম উল্লেখ করে এবং আরও চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা করেন পরীমণি।

তদন্ত শেষে একই বছরের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার তৎকালীন পরিদর্শক কামাল হোসেন।

২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ওই বছরের ২৯ নভেম্বর মামলায় সাক্ষ্য দেওয়া শুরু করেন পরীমণি। তবে তার সাক্ষ্যগ্রহণ এখনও শেষ হয়নি।

মামলাটির বিচার কার্যক্রম রুদ্ধদ্বার কক্ষে বা ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে চলছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: