লেস্টার ছাড়ার গুঞ্জন বাংলাদেশের হামজা চৌধুরী

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী নতুন ক্লাবে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন বলে গুঞ্জন উঠেছে। আজারবাইজানের প্রিমিয়ার লিগের ক্লাব

2026-08-06T20:24:49+00:00
2026-08-06T20:24:49+00:00
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
খেলা
লেস্টার ছাড়ার গুঞ্জন বাংলাদেশের হামজা চৌধুরী
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:২৪ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী নতুন ক্লাবে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন বলে গুঞ্জন উঠেছে। আজারবাইজানের প্রিমিয়ার লিগের ক্লাব সাবাহ এফসি তাকে দলে ভেড়াতে আগ্রহী। দেশটির ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাস জানিয়েছে, হামজা ও ক্লাবটির মধ্যে ব্যক্তিগত শর্তে সমঝোতা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা দেয়নি।

প্রতিবেদন অনুযায়ী, সাবাহ এফসি গত কয়েক সপ্তাহ ধরে হামজাকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। আলোচনা শেষে দুই পক্ষ চুক্তির বিষয়ে একমত হয়েছে বলে জানা গেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে আগামী মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশি এই মিডফিল্ডারকে।

হামজা দীর্ঘদিন ইংলিশ ক্লাব লেস্টার সিটির সঙ্গে যুক্ত ছিলেন। গত মৌসুমে তিনি ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন। এর আগে ওয়াটফোর্ডেও লোনে সময় কাটান। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য এসেছে লেস্টারের হয়েই। ২০২১ সালে ক্লাবটির হয়ে এফএ কাপ ও এফএ কমিউনিটি শিল্ড জিতেছিলেন তিনি। এছাড়া ২০২৩–২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী লেস্টার স্কোয়াডেরও সদস্য ছিলেন।

ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

হামজা যদি শেষ পর্যন্ত সাবাহ এফসিতে যোগ দেন, তাহলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলার সুযোগও পেতে পারেন। আজারবাইজানের লিগ চ্যাম্পিয়ন সাবাহ এফসি ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে। তবে হামজার দলবদলের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: