আলোচনায় সমাধান না হলে ‘আঙুল বাঁকা’ করতেও প্রস্তুত: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা

2026-08-01T17:06:45+00:00
2026-08-01T17:06:45+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
জাতীয়
আলোচনায় সমাধান না হলে ‘আঙুল বাঁকা’ করতেও প্রস্তুত: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:০৬ পিএম 
ফাইল ছবি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। তবে তাতে ফল না এলে সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতেও প্রস্তুত।

শনিবার (১ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আন্দোলন করা অনেকের পেশা হতে পারে। কিন্তু আমাদের আন্দোলন ছিল মানুষের অধিকার রক্ষার আন্দোলন, যা ইতোমধ্যে শেষ হয়েছে। যারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব। সমাধান না হলে আঙুল বাঁকা করতেও আমরা প্রস্তুত।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বর্তমানে কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথকে বেশি প্রাধান্য দিচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ নষ্ট করারও অভিযোগ করেন তিনি।

তরুণ রাজনীতিকদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, তারুণ্যের সাহস ইতিবাচক হলেও অভিজ্ঞতার ঘাটতি থাকলে তা বিপর্যয়ের কারণ হতে পারে। অভিজ্ঞতার গুরুত্ব অনুধাবন না করলে রাজনৈতিকভাবে ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ উল্লেখ করে তথ্যমন্ত্রী দাবি করেন, অতীতে তাকে রাজনৈতিকভাবে দুর্বল করার নানা চেষ্টা হয়েছিল। একই সঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বেড়ে ওঠা প্রজন্মের অনেকেই ২০২৪ সালের আন্দোলনে অংশ নিয়েছে, যা তাদের জন্য ইতিবাচক বিষয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: