সাহসী দৃশ্যের বিতর্কে কিয়ারার কড়া জবাব

ভোরের ডাক ডেস্ক

বিনোদন

যশের ‘টক্সিক’ নিয়ে সমালোচনার মুখে মুখ খুললেন কিয়ারা আদভানি, জানালেন কেন বেছে নিয়েছেন এই চরিত্রযশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক:

2026-08-01T16:25:13+00:00
2026-08-01T16:34:22+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
বিনোদন
সাহসী দৃশ্যের বিতর্কে কিয়ারার কড়া জবাব
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:২৫ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৪:৩৪ পিএম
সাহসী দৃশ্যের বিতর্কে কিয়ারার কড়া জবাব
যশের ‘টক্সিক’ নিয়ে সমালোচনার মুখে মুখ খুললেন কিয়ারা আদভানি, জানালেন কেন বেছে নিয়েছেন এই চরিত্র

যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে। তবে সিনেমার গল্পের চেয়ে এবার বেশি চর্চায় রয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবিতে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকের দাবি, মা হওয়ার পর এমন সাহসী চরিত্রে অভিনয় করা তার উচিত হয়নি।

তবে সমালোচনায় চুপ থাকেননি কিয়ারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘টক্সিক’-এর গল্প প্রথম শুনেই তিনি মুগ্ধ হয়ে যান। তার ভাষায়, চরিত্রটি ছিল গভীর, চ্যালেঞ্জিং এবং একজন অভিনেত্রীর জন্য নিজেকে নতুনভাবে প্রমাণ করার সুযোগ।

কিয়ারা বলেন, ুআমি এমন চরিত্রই খুঁজি, যা আমাকে অভিনয়ের নতুন চ্যালেঞ্জ দেয়। এখন আমি ক্যারিয়ারের এমন জায়গায় আছি, যেখানে কঠিন চরিত্র করার আত্মবিশ্বাস তৈরি হয়েছে।”

সিনেমায় নাদিয়া চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা। যশের সঙ্গে তার একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে এবং এ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

সমালোচনার জবাবে কিয়ারা আরও বলেন, নারী চরিত্রকে একটি নির্দিষ্ট ছকে আটকে রাখার সময় শেষ। তার মতে, নারী চরিত্রও শক্তিশালী, জটিল এবং বাস্তবসম্মত হওয়া উচিত, আর ‘টক্সিক’-এ তিনি ঠিক এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে নিজের চরিত্রের প্রথম পোস্টার প্রকাশের সময় কিয়ারা জানিয়েছিলেন, এই চরিত্রের জন্য তাকে শারীরিক, মানসিক ও আবেগগতভাবে নিজের সীমা অতিক্রম করতে হয়েছে। দীর্ঘ কয়েক মাসের প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের ফল হিসেবে তিনি এটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন এবং সাহসী চরিত্র বলে উল্লেখ করেন।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর চিত্রনাট্য লিখেছেন যশ ও গীতু মোহনদাস। ইংরেজি ও কন্নড়—দুই ভাষায় নির্মিত এই সিনেমাটি একাধিকবার মুক্তি পিছিয়ে যাওয়ার পর অবশেষে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: