বাঁধন এবার ‘গুলশানের চামেলি’তে

বিনোদন ডেস্ক

বিনোদন

নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমাটিতে তাকে একজন আইনজীবীর ভূমিকায়

2026-07-30T19:34:13+00:00
2026-07-30T19:34:13+00:00
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বিনোদন
বাঁধন এবার ‘গুলশানের চামেলি’তে
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমাটিতে তাকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। এর আগে নাম ভূমিকায় ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার অভিনয় করবেন বলে জানা যায়।

পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল নির্মাণ করছেন সিনেমাটি। এর আগে তিনি ‘কিল হিম’, ‘ডেড বডি’ ও ‘রিভেঞ্জ’ পরিচালনা করেছেন। নতুন এই ছবিতে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাকে তুলে ধরা হবে।

গণমাধ্যমকে বাঁধন জানিয়েছেন, পরিচালক-প্রযোজকের সঙ্গে তার প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে। গল্প ও আয়োজন তার ভালো লেগেছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, সম্মানজনকভাবে প্রস্তাব দেওয়ার পাশাপাশি ছবির অন্যান্য শিল্পীদের উপস্থিতিও তাকে কাজটি করতে উৎসাহিত করেছে।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় বাঁধন বলেন, সবসময় ‘রেহানা মরিয়ম নূর’ বা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো গল্প পাওয়া সম্ভব নয়। একজন অভিনেত্রী হিসেবে তিনি ভিন্নধর্মী গল্প ও চরিত্রে কাজ করে নিজেকে আরও সমৃদ্ধ করতে চান।

জানা গেছে, ‘গুলশানের চামেলি’তে মধুমিতা ও বাঁধনের পাশাপাশি অভিনয় করবেন আমিন খান, রোজিনা এবং আশীষ খন্দকার। চলতি বছরের ডিসেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: