চীনে যেতে সুখবর, বাংলাদেশিদের জন্য সহজ হলো ভিসা প্রক্রিয়া

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করেছে চীন। নতুন এ ব্যবস্থার ফলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও

2026-07-28T12:59:08+00:00
2026-07-28T12:59:08+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
জাতীয়
চীনে যেতে সুখবর, বাংলাদেশিদের জন্য সহজ হলো ভিসা প্রক্রিয়া
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করেছে চীন। নতুন এ ব্যবস্থার ফলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন প্রক্রিয়ায় শিথিলতা আসবে, যা ব্যবসা, শিক্ষা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ে আগ্রহী বাংলাদেশিদের জন্য ইতিবাচক সুযোগ তৈরি করবে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ দুই দেশের জনগণের যোগাযোগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও দর্শনার্থীদের জন্য ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার) উপলক্ষে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।

এতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত চীনের গুয়াংজু শহরে তিন ধাপে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য প্রদর্শনী ১৪০তম ক্যান্টন ফেয়ার। এ উপলক্ষে বাংলাদেশি অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যান্টন ফেয়ারে অংশ নিতে ভিসা আবেদনকারীদের ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিলেই হবে। এটিই ভিসা আবেদনের প্রধান ও আবশ্যিক নথি হিসেবে বিবেচিত হবে। তবে আবেদনকারীরা চাইলে অতিরিক্ত সহায়ক নথি হিসেবে পূর্ববর্তী চীনা ভিসা, ভ্রমণের রেকর্ড বা প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার সংযুক্ত করতে পারবেন।

দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে, অনলাইন আবেদনপত্রে ভুল, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য থাকলে আবেদন গ্রহণ করা হবে না। প্রয়োজন হলে সংশোধনের জন্য আবেদন ফেরত পাঠানো হতে পারে। তাই আবেদনপত্র যথাযথ ও নির্ভুল তথ্য দিয়ে পূরণের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ভুয়া বা জাল আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা নকল নথি ব্যবহার করলে বর্তমান আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতের ভিসা আবেদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা সেবা দেওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময় ও প্রবেশের সংখ্যা সংশ্লিষ্ট নীতিমালা এবং আবেদনকারীর তথ্য-উপাত্ত বিবেচনায় নির্ধারণ করা হবে।

একই সঙ্গে ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’, ‘বিশেষ চ্যানেল’ বা ‘ভেতরের যোগাযোগ’-এ ধরনের প্রলোভনমূলক দাবির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

ভিসা-সংক্রান্ত অভিযোগ বা মতামত জানাতে আবেদনকারীরা [email protected] অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করতে পারবেন। এছাড়া ঢাকায় চীনা ভিসা আবেদন সেবা কেন্দ্রের হটলাইন (০০৮৮-০২) ২২৬৬০৩২৬১ নম্বরে কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।


  বিষয়:   বাংলাদেশ  চীন 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: