দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ভোরের ডাক ডেস্ক

আবহাওয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে দেশের ১২টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

2026-07-26T09:47:10+00:00
2026-07-26T09:47:10+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
আবহাওয়া
দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
ভোরের ডাক ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৯:৪৭ এএম 
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে দেশের ১২টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে এবং উত্তাল সাগরের কারণে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। উপকূলীয় এলাকাসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। 

দুপুর ১টা পর্যন্ত দেওয়া এ সতর্ক বার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আজ দেশের আট বিভাগেই বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

অধিদপ্তরের বিভাগীয় বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে স্থানভেদে বৃষ্টির তীব্রতা ও বিস্তৃতিতে কিছুটা তারতম্য থাকতে পারে। 

সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।

বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার বার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া পূর্বাভাসের তাপমাত্রার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, শনিবার রংপুর বিভাগে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং সর্বনিম্ন ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৩৪.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অন্যান্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ ৩২.৪ ও সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি, রাজশাহীতে সর্বোচ্চ ৩৪.২ ও সর্বনিম্ন ২৬.০ ডিগ্রি, ময়মনসিংহে সর্বোচ্চ ৩৪.১ ও সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি, খুলনায় সর্বোচ্চ ৩২.৫ ও সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি এবং বরিশালে সর্বোচ্চ ৩২.৪ ও সর্বনিম্ন ২৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


  বিষয়:   আবহাওয়া অধিদপ্তর  বজ্রসহ বৃষ্টি 


Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: