যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জোরপূর্বক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে, তার কোনো যৌক্তিক ভিত্তি নেই।শনিবার

2026-07-25T21:11:15+00:00
2026-07-25T21:12:34+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:১১ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৯:১২ পিএম
সংগৃহীত ছবি
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জোরপূর্বক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে, তার কোনো যৌক্তিক ভিত্তি নেই।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের নানা পরিবেশনা উপভোগ করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘নতুন শুল্ক আরোপ হলেও বাণিজ্য পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী আগের শুল্ক নীতির মেয়াদ শেষ হওয়ায় একই মাত্রার শুল্ক নতুন নামে বহাল থাকবে।’

দেশে তীব্র খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ইউরিয়াসহ সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

সমাবর্তন অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয় দুটির পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, জেলা পরিষদের প্রশাসক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


  বিষয়:   খন্দকার আব্দুল মুক্তাদির  যুক্তরাষ্ট্রের শুল্ক  বাণিজ্যনীতি  জোরপূর্বক শ্রম  খাদ্য সংকট  সার মজুদ 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: