পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে যা বললেন রিজভী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির

2026-07-25T17:20:29+00:00
2026-07-25T17:20:29+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
জাতীয়
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে যা বললেন রিজভী
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:২০ পিএম 
সংগৃহীত ছবি
পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের উচ্চপর্যায়ের নেতৃত্ব নেবে।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচারের যে দাবি উঠেছে, সেটিও সংশ্লিষ্ট দলগুলোর নিজস্ব সিদ্ধান্তের বিষয়।

এ সময় তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরা সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের বিভিন্ন পর্যায়ে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করছেন।


  বিষয়:   রুহুল কবির রিজভী  বিএনপি  রাষ্ট্রপতি  তারেক রহমান  জিয়াউর রহমান  খালেদা জিয়া 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: