মানিকগঞ্জ সদর থানার ওসির কক্ষে আগুন

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষে থাকা টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র

2026-07-23T20:06:25+00:00
2026-07-23T20:06:25+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জ সদর থানার ওসির কক্ষে আগুন
মানিকগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:০৬ পিএম 
সংগৃহীত ছবি
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষে থাকা টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে সদর থানা ভবনের ওসির কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আদম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অফিস কক্ষে থাকা টেলিভিশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, অফিস কক্ষ থেকে বের হওয়ার কিছুক্ষণ পর আগুন লাগার খবর পান তিনি। পরে এসে দেখেন, টেলিভিশন, এসি এবং কক্ষের বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: