মোহনগঞ্জে এক গ্রাহকের নামে এক মাসে দুই বিদ্যুৎ বিল

মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে এক গ্রাহকের নামে জুলাই মাসে পৃথকভাবে দুইটি বিদ্যুৎ বিল ইস্যু করা হয়েছে। একই

2026-07-23T20:02:15+00:00
2026-07-23T20:02:15+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
মোহনগঞ্জে এক গ্রাহকের নামে এক মাসে দুই বিদ্যুৎ বিল
মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:০২ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে এক গ্রাহকের নামে জুলাই মাসে পৃথকভাবে দুইটি বিদ্যুৎ বিল ইস্যু করা হয়েছে। একই হিসাব নম্বরের বিপরীতে দুইটি বিলে ভিন্ন ভিন্ন অঙ্ক উল্লেখ থাকায় গ্রাহকের মধ্যে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বিদ্যুৎ গ্রাহক জহিরুল আলম শেখ (পিতা: মৃত আক্তার উদ্দিন শেখ), স্টেশন রোড, মোহনগঞ্জের বাসিন্দা। তার হিসাব নম্বর ১০৪৫০২৫০৫১৫৬০। জুলাই মাসের জন্য ইস্যুকৃত এক বিলে ৩ হাজার ৫০৬ টাকা এবং অপর বিলে ৫৩ হাজার ৯৯২ টাকা পরিশোধের দাবি করা হয়েছে।

ওই দোকানঘরের ভাড়াটিয়া খায়রুল ইসলাম রোকন জানান, একই মাসে একই হিসাব নম্বরের বিপরীতে দুইটি ভিন্ন অঙ্কের বিল হাতে পেয়ে তিনি হতবাক হয়ে পড়েছেন। তার প্রশ্ন, আসল বিলটি কোনটি?

এ বিষয়ে মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ইমদাদুল হক বলেন, "সম্ভবত কোনো একটি বিলে ভুল হয়েছে এবং অতিরিক্ত বিল তৈরি হয়েছে। বিষয়টি যাচাই করে সংশোধন করা হবে। এ ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। একই ধরনের ভুল যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: