নাফ নদী পেরিয়ে বাংলাদেশে, মিয়ানমারের সেনাসহ আটক ৩

অনলাইন ডেস্ক

সারাদেশ

রাখাইনে আরাকান আর্মির হাতে প্রায় দুই বছর জিম্মি থাকার দাবি করে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য

2026-07-21T19:53:51+00:00
2026-07-21T19:53:51+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
নাফ নদী পেরিয়ে বাংলাদেশে, মিয়ানমারের সেনাসহ আটক ৩
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
রাখাইনে আরাকান আর্মির হাতে প্রায় দুই বছর জিম্মি থাকার দাবি করে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কক্সবাজারে পাঠানো হয়েছে।

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় মিয়ানমারের তিন নিরাপত্তা কর্মকর্তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজন দেশটির সেনাবাহিনীর সদস্য এবং অপর দুজন মিয়ানমার পুলিশের সদস্য।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী সীমান্ত দিয়ে পানির জারের সাহায্যে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় সীমান্তে টহলরত টেকনাফ ২ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) এবং থেইন জ (৩৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সরকারি বাহিনীর সদস্য পরিচয় দিয়ে জানান, প্রায় দুই বছর আগে রাখাইনে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর কাউয়ারবিল ক্যাম্পে জিম্মি ছিলেন। সম্প্রতি সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি আটক তিনজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।

ওসি আরও বলেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের কক্সবাজারের আদালতে পাঠানো হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: