মহেশখালীতে মৎস্য চাষিদের মাঝে সরকারি উপকরণ বিতরণ

মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে উৎসাহ দিতে কক্সবাজারের মহেশখালীতে মৎস্য চাষিদের মাঝে সরকারি সহায়তা হিসেবে বিভিন্ন উপকরণ

2026-07-21T15:17:26+00:00
2026-07-21T15:17:26+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
মহেশখালীতে মৎস্য চাষিদের মাঝে সরকারি উপকরণ বিতরণ
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:১৭ পিএম 
ছবি ভোরের ডাক
মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে উৎসাহ দিতে কক্সবাজারের মহেশখালীতে মৎস্য চাষিদের মাঝে সরকারি সহায়তা হিসেবে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শনী পুকুরের জন্য নির্বাচিত মৎস্য চাষিদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম। 

তিনি বলেন, মৎস্য খাতের উন্নয়ন ও চাষিদের উৎপাদন বাড়াতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং চাষিরা আরও লাভবান হবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গাফফার। তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের ওপর গুরুত্বারোপ করে সরকারি সহায়তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় মহেশখালী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. এরশাদ উল্লাহসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, ইউনিয়ন পর্যায়ে আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ, প্রদর্শনী পুকুরের মাধ্যমে নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রান্তিক মৎস্য চাষিদের উৎপাদনমুখী কার্যক্রমে উদ্বুদ্ধ করতেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: