ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের দাবি আদায়ের আল্টিমেটাম

ঠাকুরগাঁও সংবাদদাতা

সারাদেশ

বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও গেট মিটিং করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। দ্রুত দাবি পূরণ না হলে ধাপে

2026-07-20T14:53:38+00:00
2026-07-20T14:53:38+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের দাবি আদায়ের আল্টিমেটাম
ঠাকুরগাঁও সংবাদদাতা
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:৫৩ পিএম 
ছবি ভোরের ডাক
বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও গেট মিটিং করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। দ্রুত দাবি পূরণ না হলে ধাপে ধাপে কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিলগেটসংলগ্ন জামতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় গেট মিটিং।

গেট মিটিংয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মৌসুমী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে সমন্বয়, শ্রমিকদের জন্য ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মজুরি স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

বক্তারা আরও বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ জনবল গড়ে তোলার স্বার্থে মৌসুমী শ্রমিকদের অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয়ের সুযোগ পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো শ্রমিকদেরও ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং নতুন মজুরি কাঠামো কার্যকর করতে হবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২১ জুলাই দুই ঘণ্টা, ২২ জুলাই চার ঘণ্টা এবং ২৩ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, সহ-সভাপতি লুৎফুল কবীর মানিক, অর্থ সম্পাদক জাকিইল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: