জকিগঞ্জের উন্নয়ন কার্যক্রমে বিএনপিকে সম্পৃক্ত করার দাবি সাংসদ শাম্মীর

জকিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

সিলেটের জকিগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রমে বিএনপিকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ

2026-07-19T17:51:49+00:00
2026-07-19T17:51:49+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
জকিগঞ্জের উন্নয়ন কার্যক্রমে বিএনপিকে সম্পৃক্ত করার দাবি সাংসদ শাম্মীর
জকিগঞ্জ সংবাদদাতা
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:৫১ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের জকিগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রমে বিএনপিকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার। শনিবার (১৮ জুলাই) জকিগঞ্জে দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শাম্মী আক্তার বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গিয়ে তদবির করবেন। তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। দলকে উপেক্ষা করে কোনো উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা উচিত নয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি সীমান্তবর্তী এলাকায় মাদক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মাদক নির্মূলে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। দলের কেউ অপরাধে জড়ালে তার দায় সরকার বা দল নেবে না; আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: