ঢাকার কেরানীগঞ্জে জাল টাকাসহ তিন জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সন্ধায় দক্ষিন কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা থেকে তাদের গ্রেপ্তার করা হশ।
ডিবি পুলিশের সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের মাঠের কোনা ভূতের গলি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।। অভিযানে ১ লাখ ১০ হাজার জাল টাকা সহ তিন জাল টাকা ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারককৃতরা হলেন: মোঃ রাজিব মোল্লা (২০), মোঃ রাব্বি হাওলাদার (২৫),ও মোঃরাসেল(৩৪)।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃতরা জাল টাকার ব্যবসায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে আজকে সন্ধায় তাদের গ্রেপ্তার করে। এই ঘটনার বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।