ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

ভোরের ডাক ডেস্ক

আবহাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দমকা থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় দেশের

2026-07-19T10:17:27+00:00
2026-07-19T10:17:27+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
আবহাওয়া
ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১০:১৭ এএম 
সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দমকা থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় দেশের আট অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বিহার অঞ্চলের লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে বেশ সক্রিয় এবং দেশের অন্য এলাকায় মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় বিরাজ করছে।

পূর্বাভাস অনুযায়ী, দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। আগামীকাল সোমবার (২০ জুলাই) থেকে বুধবার পর্যন্ত দেশের আটটি বিভাগেরই অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

একই সঙ্গে তাপমাত্রা কোথাও সামান্য কমতে পারে, আবার কোথাও অপরিবর্তিত থাকতে পারে। আগামী পাঁচ দিন এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


  বিষয়:   আবহাওয়া অধিদপ্তর 


Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: