হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা হলেন- মুর্শেদ কামাল, উজ্জ্বল হোসেন, আব্দুল প্রকাশ আউয়াল, হুমায়ূন কবির, হাজিবুর মিয়া ও আবু তাহের।
থানা সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদের দিকনির্দেশনায় ও পুলিশের উপপরিদর্শক সেকেন্ড অফিসার আবু কাউছারের নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক প্রনয় কুমার সরকার, মানিক সাহা, জিয়াউর রহমান, মুন্না মিয়া, এ এস আই প্রদীপ সুত্রধর, খায়রুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে পৃথক পৃথক গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিরা হলেন- করাব গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মুর্শেদ কামাল (৪০) মনতৈল গ্রামের সফিক মিয়ার ছেলে উজ্জ্বল হোসেন (৩৫) বামৈ গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আব্দুল প্রকাশ আউয়াল (৪০) কাসিমপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে হুমায়ূন কবির (৪৫) শিবপুর গ্রামের শওকত আলীর ছেলে হাজিবুর মিয়া (৪৮) ও মোড়াকরি গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে আুবু তাহেরকে (৫২) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আজ শনিবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর আছে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।