প্রশাসনের কেউ ফ্যাসিস্টদের সহযোগিতা করলে ছাড় দেব না: এমপি জেরিন

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

সারাদেশ

মাদারীপুর-১, ২ ও ফরিদপুর-১ আসনের সংরক্ষিত সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা দিয়েছে শিবচর পৌর বিএনপি ও অঙ্গসংগঠন। শনিবার (১৮

2026-07-18T19:45:43+00:00
2026-07-18T19:45:43+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রশাসনের কেউ ফ্যাসিস্টদের সহযোগিতা করলে ছাড় দেব না: এমপি জেরিন
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৪৫ পিএম 
ছবি : ভোরের ডাক
মাদারীপুর-১, ২ ও ফরিদপুর-১ আসনের সংরক্ষিত সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা দিয়েছে শিবচর পৌর বিএনপি ও অঙ্গসংগঠন। শনিবার (১৮ জুলাই) বিকেলে শিবচর পৌরসভার অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিমের সঞ্চালনায় এবং শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলেন জেরিন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিলুর রহমান মিঠু, মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু, মাদারীপুর জেলা মহিলা দলের আহ্বায়ক লাইজু আক্তার, শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জহের গোমস্তা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. হান্নান মিয়া, শিবচর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, শিবচর উপজেলা বিএনপির সদস্য বাকাউল করিম খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, শিবচর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, মহিলা দলের সদস্য সচিব শিল্পী আক্তার নীলাসহ বিএনপি, যুবদল, তাঁতী দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিলুর রহমান মিঠু বলেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘুমাতে দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নির্যাতিত ও জেল-জুলুমের শিকার বিএনপির নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, বর্তমান সরকার সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত কল্যাণকর রাষ্ট্র গড়াই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রশাসনের কেউ যদি আজকের পর স্বৈরাচারী দোসরদের সঙ্গে আঁতাত করেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

হেলেন জেরিন খান বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী মাদারীপুর-১ ও ২ আসনের উন্নয়নের দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়েছেন। আগামী সপ্তাহ থেকে তিনি শিবচরের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে যুক্ত হবেন।

তিনি জানান, পর্যায়ক্রমে শিবচর উপজেলার সব কাঁচা রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, বিগত সময়ে অন্য দলের নেতাকর্মীরা বিএনপির আদর্শে বিশ্বাস করে দলে যোগ দিলেও ত্যাগী বিএনপি নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে এবং নতুনদের পেছনের সারিতে থাকতে হবে।


  বিষয়:   মাদারীপুর  ফরিদপুর  সংরক্ষিত  সংসদ সদস্য  হেলেন জেরিন খান 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: