২০ জুলাই নয়, পিছিয়েছে এসএসসির ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

শিক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের প্রস্তুতি থাকলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। ফলে

2026-07-18T17:17:23+00:00
2026-07-18T17:19:34+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
২০ জুলাই নয়, পিছিয়েছে এসএসসির ফল প্রকাশ
অনলাইন ডেস্ক
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:১৭ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ৫:১৯ পিএম
সংগৃহীত ছবি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের প্রস্তুতি থাকলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। ফলে নির্ধারিত দিনে ফল প্রকাশ হচ্ছে না। নতুন তারিখ এখনো চূড়ান্ত না হলেও শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।


  বিষয়:   ২০ জুলাই নয়  পিছিয়েছে এসএসসি  ফল প্রকাশ 


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: