এসএসসি ও সমমানের ফল প্রকাশে শেষ মুহূর্তের প্রস্তুতি, লক্ষ্য ২০ জুলাই

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষা শেষ হওয়ার

2026-07-17T14:14:52+00:00
2026-07-17T14:14:52+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিক্ষা
এসএসসি ও সমমানের ফল প্রকাশে শেষ মুহূর্তের প্রস্তুতি, লক্ষ্য ২০ জুলাই
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:১৪ পিএম 
সংগৃহীত ছবি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে জানিয়ে বোর্ড জানিয়েছে, আগামী ২০ জুলাইকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বোর্ডের সমন্বয় কমিটির কর্মকর্তারা জানান, ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইকে সম্ভাব্য দিন ধরে সব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে। 

সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে আমরা কাজ করছি।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। 

এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।


  বিষয়:   এসএসসি ও সমমান পরীক্ষা  বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড 


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: