বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আজ বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সেই সাথে তাদের নবীন বারণ ও অনুষ্ঠিত হয়। নতুন শিক্ষার্থীদের পদচারণায় দীর্ঘদিন পর আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পদ্ধতির আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান), বিবিএ, বিবিএস এবং বিভিন্ন প্রফেশনাল প্রোগ্রামে চূড়ান্তভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আজ থেকে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগ নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয়। বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।
এবার ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচ। নতুন মুখের আগমনে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নতুন বন্ধু, নতুন বিভাগ এবং বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও স্বপ্নের ঝলক।
রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থী সুমি আক্তার বলেন, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে খুবেই আনন্দিত। আমার বাসা পঞ্চগড়। এই বিশ্ববিদ্যালয় কাছাকাছি ৷ আর বাসা থেকে দুরে কোথাও ভর্তি হবো না। এই ভেবে এখানেই ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ আমার জন দোয়া করবেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থী মাহির শাহরিয়ার বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি মনে। একাডেমিক লাইভে ভালো কিছু করতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয় বড় ভাই এবং বোনদের সহযোগিতা পেলে একাডেমিক এবং ক্যাম্পাস লাইভে উন্নতি সেটা করতে পারব বলে আশা করি।
নবীন শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা আশা করছেন, নতুন এই ব্যাচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।