দ্বিতীয় দিনের আন্দোলনে সায়েন্সল্যাব অবরোধ

অনলাইন ডেস্ক

শিক্ষা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫

2026-07-15T15:29:48+00:00
2026-07-15T15:29:48+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিক্ষা
দ্বিতীয় দিনের আন্দোলনে সায়েন্সল্যাব অবরোধ
অনলাইন ডেস্ক
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:২৯ পিএম 
সংগৃহীত ছবি
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সড়কে অবস্থান নিলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ধানমন্ডি ও শাহবাগমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও পরিবহনচালকরা।

সরেজমিনে দেখা যায়, দুপুর আড়াইটার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা দলে দলে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে তারা সড়কে বসে বিক্ষোভ শুরু করলে চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা ‘দফা এক’ দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ এবং ‘তুমি কে’ আমি কে—ফার্মের মুরগিসহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

অবরোধের কারণে সায়েন্সল্যাব হয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন আটকে পড়ে। মিরপুর, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি ও শাহবাগমুখী সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। অনেক যাত্রীকে বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

সড়কে আটকে থাকা ঠিকানা পরিবহনের চালক মোজাম্মেল বলেন, গাড়ি নিয়ে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যাওয়ার সময় দেখি রাস্তা বন্ধ। এখন যেতে দিচ্ছে না। কখন রাস্তা ছাড়বে, সেটাও জানি না।

ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: