যুক্তরাষ্ট্রের হামলায় চাবাহার বন্দরের ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ার ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কৌশলগত চাবাহার বন্দরের একটি সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তেহরান। এ

2026-07-17T20:41:45+00:00
2026-07-17T20:41:45+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের হামলায় চাবাহার বন্দরের ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ার ধ্বংসের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কৌশলগত চাবাহার বন্দরের একটি সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তেহরান। এ ঘটনায় বন্দরটির নৌযান চলাচল ও সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে বলে জানিয়েছে দেশটি।

শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মাকরান উপকূলে অবস্থিত চাবাহার বন্দরে মার্কিন বাহিনী তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহৃত সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ারটি ধ্বংস হয়ে যায়।

ইরানের দাবি, এই হামলার ফলে শুধু স্থানীয় জেলেদের জীবিকা নয়, পুরো অঞ্চলে বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তাও মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিবৃতিতে তেহরান আরও অভিযোগ করে, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইন ও চুক্তির লঙ্ঘন এবং এটি পশ্চিমা দেশগুলোর ‘দ্বিমুখী নীতির’ আরেকটি উদাহরণ।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ইরানের অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: