যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

কৌশলী ইমা, নিউ ইয়র্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার একটি ইসলামিক সেন্টারে অগ্নিসংযোগের অভিযোগে ফিলাডেলফিয়ার বাসিন্দা ভিনসেন্ট ল্যাং (৬০)-কেগ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সূত্রে এ

2026-07-17T11:06:07+00:00
2026-07-17T11:06:07+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
কৌশলী ইমা, নিউ ইয়র্ক
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:০৬ এএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার একটি ইসলামিক সেন্টারে অগ্নিসংযোগের অভিযোগে ফিলাডেলফিয়ার বাসিন্দা ভিনসেন্ট ল্যাং (৬০)-কেগ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, ২০২৬ সালের ৫ জুলাই ভোররাতে অভিযুক্ত ব্যক্তি নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার (১৪০০ ব্লক, টাইসন অ্যাভিনিউ)-এর সামনে এসে একটি অস্থায়ী অগ্নিসংযোগকারী (ইনসেনডিয়ারি) ডিভাইসে আগুন ধরিয়ে সেটি মসজিদের প্রবেশপথে নিক্ষেপ করেন। এতে ভবনের ভেতরে আগুন ধরে যায়।

অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া আইনে ন্যূনতম ৫ বছরের বাধ্যতামূলক কারাদণ্ডের বিধান রয়েছে।

মামলাটি বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশনের সহায়তায় পরিচালিত হচ্ছে। তদন্ত করছে ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)-এর আর্সন অ্যান্ড এক্সপ্লোসিভস টাস্ক ফোর্স, যার সঙ্গে সহযোগিতা করছে এফবিআই , ফিলাডেলফিয়া ফায়ার ডিপার্টমেন্ট, ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ এবং পেনসিলভানিয়া অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

তবে বিচার বিভাগ উল্লেখ করেছে, ফৌজদারি অভিযোগ কেবল অভিযোগমাত্র। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী অভিযুক্তকে নির্দোষ হিসেবে গণ্য করা হবে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: