দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ জলপাইত ও অচিন্তপুর বিওপি পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২টি ভারতীয় গরু জব্দ করে।
বিজিবি জানায়, আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য ২ লাখ ৮৪ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।