বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

পঞ্চগড় সংবাদদাতা

সারাদেশ

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুট ও টাকার প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম (৪৫)

2026-07-14T15:18:30+00:00
2026-07-14T15:18:30+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার
পঞ্চগড় সংবাদদাতা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:১৮ পিএম 
ছবি ভোরের ডাক
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুট ও টাকার প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় বোদা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল ইসলাম প্রতিবেশী দুই শিশুকে আলাদাভাবে বিস্কুট ও টাকার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুদের কাউকে কিছু না বলতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

প্রথম ঘটনাটি কয়েকদিন গোপন থাকলেও পরে আরেক শিশুর সঙ্গে একই ধরনের ঘটনা ঘটলে বিষয়টি প্রকাশ্যে আসে। দ্বিতীয় শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সব খুলে বললে তার বাবা বোদা থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী এক শিশুর চাচি জানান, দুই শিশুকে কান্নাকাটি করতে দেখে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে বড় শিশুটি ভয়ে কিছু বলতে পারেনি। পরে অপর শিশুটি তীব্র ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনার বর্ণনা দেয়। এরপর পরিবারের সদস্যরা তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ হাসান বলেন, শারীরিক পরীক্ষায় দুই শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি| এ ঘটনায় থানায় দুইটি পৃথক মামলার এজহার দায়ের করা হয়েছে| আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে|


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: