দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি

2026-07-13T18:16:12+00:00
2026-07-13T18:16:12+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
জাতীয়
দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ
অনলাইন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:১৬ পিএম 
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় দেশে কিংবা বিদেশে যেখান থেকেই আত্মসমর্পণ করুন না কেন, বিদ্যমান আইন অনুযায়ী একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে ফিরলে তাকে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং জেলে যেতে হবে। এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে।

তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক ও আইনি উদ্যোগ অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় যোগাযোগ চলছে।

ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার একজন সাজাপ্রাপ্ত আসামির বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না। তার অভিযোগ, এসব বক্তব্যের মাধ্যমে পলাতক দলীয় নেতা-কর্মীদের উসকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ভারতে আত্মসমর্পণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা কোথায় আত্মসমর্পণ করবেন, সেটি তার ব্যক্তিগত বিষয়। তবে বাংলাদেশে কিংবা বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করলেও আইনি প্রক্রিয়া একই থাকবে।

ভারতের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের চলমান কূটনৈতিক আলোচনায় বিষয়টি রয়েছে। তবে কূটনৈতিক আলোচনার সব বিষয় প্রকাশ করা সম্ভব নয়। সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: