গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান এক

2026-07-11T19:42:27+00:00
2026-07-11T19:42:27+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত
গাজীপুর সংবাদদাতা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম 
ছবি ভোরের ডাক
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান এক দম্পতি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া তাঁদের ৯ মাস বয়সী শিশুকন্যাও পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার গিলারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের বাসিন্দা রাকিব হাসান ও তাঁর স্ত্রী বিথী আক্তার। তাঁরা দুজনেই গাজীপুরের ডেনিম্যাক লিমিটেড নামের একটি পোশাক কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন। তাঁদের ৯ মাস বয়সী মেয়ের নাম নূর।

পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, দুপুরে টিফিন বিরতির সময় রাকিব ও বিথী শিশুকন্যাকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত রাকিবকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনার সময় শিশুকন্যা নূর তার মায়ের কোলে ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সায়নী মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই রাকিব ও বিথীর মৃত্যু হয়েছিল। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। ঘাতক যান ও চালককে শনাক্ত করে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: